একাত্তর বাংলাদেশ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আর্ন্তজাতিক
  • অর্থনীতি
  • সারাবাংলা
  • চট্টগ্রাম সংবাদ
  • পার্বত্য চট্টগ্রাম
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিবিধ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাহিত্য সংস্কৃতি
    • লাইফস্টাইল
  • ভিডিও
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আর্ন্তজাতিক
  • অর্থনীতি
  • সারাবাংলা
  • চট্টগ্রাম সংবাদ
  • পার্বত্য চট্টগ্রাম
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিবিধ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাহিত্য সংস্কৃতি
    • লাইফস্টাইল
  • ভিডিও
No Result
View All Result
একাত্তর বাংলাদেশ
No Result
View All Result
Home চট্টগ্রাম সংবাদ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

৭১ বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশকাল : 28/02/26, সময় : 3:19 am
102 4
0
24
SHARES
243
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

তাঁর কর্মময় জীবনের স্মৃতি, আদর্শ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে দিনটি পরিণত হয় এক আবেগঘন স্মরণক্ষণে।

এ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাসভবনে পরিবারের উদ্যোগে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা ও চট্টগ্রামের সার্বিক উন্নয়নে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত নেতাকর্মী,শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা।

দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঈদ আল নোমান মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতিচারণ করতে গিয়ে সাঈদ আল নোমান বলেন,আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন প্রতিষ্ঠান গড়ে তোলা, মানুষের কল্যাণ সাধন এবং চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে। তাঁর আদর্শ,সততা ও দেশপ্রেম আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

এ সময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন,মরহুম আব্দুল্লাহ আল নোমান ছিলেন অত্যন্ত বিনয়ী রাজনীতিবিদ।

তিনি কর্মীদের কাছে ছিলেন বিপদের অকৃত্রিম বন্ধু এবং চট্টগ্রামের মানুষের কাছে এক সর্বজনীন নেতৃত্বের প্রতীক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, হারুন জামান,

২৩ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলার নিয়াজ মোহাম্মদ খান,ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা।

পুরো আয়োজন জুড়ে বিরাজ করছিল গভীর শোক,শ্রদ্ধা ও দায়িত্ববোধের আবহ। সেখানে প্রতিফলিত হয়েছে এক নিবেদিতপ্রাণ জননেতার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা।

ShareTweetPin
Previous Post

ভবিষ্যতে নতুন কর্মপরিকল্পনা করতে পারেন ড.ইউনুস

Next Post

পুলিশ হত্যা তদন্ত শুরু হলে দেশত্যাগের ইঙ্গিত মাসুদের

Next Post

পুলিশ হত্যা তদন্ত শুরু হলে দেশত্যাগের ইঙ্গিত মাসুদের

ট্রাভেল জোনের ব্যবস্থাপনায় খতমে তারাবীহ অনুষ্ঠিত

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবারে শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক-সম্পাদকঃশেখ সেলিম
চট্টগ্রাম অফিস :
পাঠানটুলী রোড, নাজিরপোল, চট্টগ্রাম।
মোবাইল: 01768-214512, 01960557400
ই-মেইল : [email protected]

একাত্তর বাংলাদেশ

আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষে লিখি

“আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জানান, আমরা তা প্রকাশ করব নতুন প্রজন্মের স্বার্থে”
বিঃদ্রঃ- মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারের যে কোন বিজ্ঞাপন বিনা খরচে প্রকাশ করা হয়।
সহযোগিতায়: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবার কল্যাণ ফাউন্ডেশন |

Copyright©2018: দৈনিক একাত্তর বাংলাদেশ II Design By:F.A.CREATIVE FIRM

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আর্ন্তজাতিক
  • অর্থনীতি
  • সারাবাংলা
  • চট্টগ্রাম সংবাদ
  • পার্বত্য চট্টগ্রাম
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিবিধ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাহিত্য সংস্কৃতি
    • লাইফস্টাইল
  • ভিডিও

Copyright©2018: দৈনিক একাত্তর বাংলাদেশ II Design By:F.A.CREATIVE FIRM

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In