একাত্তর বাংলাদেশ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আর্ন্তজাতিক
  • অর্থনীতি
  • সারাবাংলা
  • চট্টগ্রাম সংবাদ
  • পার্বত্য চট্টগ্রাম
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিবিধ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাহিত্য সংস্কৃতি
    • লাইফস্টাইল
  • ভিডিও
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আর্ন্তজাতিক
  • অর্থনীতি
  • সারাবাংলা
  • চট্টগ্রাম সংবাদ
  • পার্বত্য চট্টগ্রাম
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিবিধ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাহিত্য সংস্কৃতি
    • লাইফস্টাইল
  • ভিডিও
No Result
View All Result
একাত্তর বাংলাদেশ
No Result
View All Result
Home জাতীয়

পুলিশ হত্যা তদন্ত শুরু হলে দেশত্যাগের ইঙ্গিত মাসুদের

৭১ বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশকাল : 01/03/26, সময় : 3:57 am
96 4
0
28
SHARES
219
VIEWS
Share on FacebookShare on Twitter

জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানার অস্ত্রাগার লুট ও পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে নতুন সরকার।

এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৎকালীন আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হান্নান মাসুদ এ বিষয়ে মন্তব্য করে বলেছেন,পুলিশ হত্যার তদন্ত শুরু হলে “দেশত্যাগে বাধ্য” হবো।

সম্প্রতি এক বক্তব্যে হান্নান মাসুদ দাবি করেন, জুলাইয়ের আন্দোলন ছিল গণআন্দোলন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার দায় আন্দোলনের নেতৃত্বের ওপর চাপানো হলে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে বলে তিনি মন্তব্য করেন।

নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট সময়কালে সংঘটিত সহিংসতা, থানায় হামলা, অস্ত্রাগার লুট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনাগুলো পুনঃতদন্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে একটি বিশেষ তদন্ত কাঠামো গঠনের প্রস্তুতি চলছে।

সরকারি সূত্রের দাবি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত এসব ঘটনার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তদন্ত প্রক্রিয়া শুরু হলে আন্দোলনের প্রকৃতি,নেতৃত্বের ভূমিকা এবং সহিংসতার দায় নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। বিশেষ করে আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলোর দায় নির্ধারণ দেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরুর তারিখ ঘোষণা করা হয়নি।

তবে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে,খুব শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হতে পারে।

ShareTweetPin
Previous Post

বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

Next Post

ট্রাভেল জোনের ব্যবস্থাপনায় খতমে তারাবীহ অনুষ্ঠিত

Next Post

ট্রাভেল জোনের ব্যবস্থাপনায় খতমে তারাবীহ অনুষ্ঠিত

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবারে শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্ত্রীকে হত্যার পর থানায় হাজির ঘাতক স্বামী

প্রকাশক-সম্পাদকঃশেখ সেলিম
চট্টগ্রাম অফিস :
পাঠানটুলী রোড, নাজিরপোল, চট্টগ্রাম।
মোবাইল: 01768-214512, 01960557400
ই-মেইল : [email protected]

একাত্তর বাংলাদেশ

আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষে লিখি

“আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জানান, আমরা তা প্রকাশ করব নতুন প্রজন্মের স্বার্থে”
বিঃদ্রঃ- মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারের যে কোন বিজ্ঞাপন বিনা খরচে প্রকাশ করা হয়।
সহযোগিতায়: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবার কল্যাণ ফাউন্ডেশন |

Copyright©2018: দৈনিক একাত্তর বাংলাদেশ II Design By:F.A.CREATIVE FIRM

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আর্ন্তজাতিক
  • অর্থনীতি
  • সারাবাংলা
  • চট্টগ্রাম সংবাদ
  • পার্বত্য চট্টগ্রাম
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিবিধ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাহিত্য সংস্কৃতি
    • লাইফস্টাইল
  • ভিডিও

Copyright©2018: দৈনিক একাত্তর বাংলাদেশ II Design By:F.A.CREATIVE FIRM

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In