দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ট্রাভেল সেবা প্রদানকারী এজেন্ট ট্রাভেল জোনের ব্যবস্থাপনায় পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে খতমে তারাবীহ সমাপনী ও রমজানের তাৎপর্য বিষয়ক দোয়া মাহফিল ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ইব্রাহিম কাজী মোহাম্মদ আবদুল হক শাহিদ ও মোঃ মোজাহেদ হোসেন মিঠুর উপস্থিতিতে ট্রাভেল জোনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ সালে ট্রাভেল জোনের আয়োজনে পবিত্র খতমে তারাবীহ পরিচালনা করেন হাফেজ আতিকুল ইসলাম হানিফ,হাফেজ ইলিয়াছ হোসেন,হাফেজ ঈসমাইল হোসেন হিমেল ও হাফেজ কাজী ওয়াসিফুর রহমান তাশরীফ ।
সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র খতমে তারাবীহ ও রমজানের তাৎপর্য বিষয়ক দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ট্রাভেল জোনের মুয়াল্লিম মাওলানা সৈয়দ মুহাম্মদ হেলাল চিশতী,মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন ও মাওলানা সোহাইল কাদেরী ।
ট্রাভেল জোনের কর্মকর্তা মিনহাজুল মোস্তফা’র সার্বিক তত্তাবধানে ট্রাভেল জোনের ম্যানেজার(কমিউনিকেশন, সেলস এন্ড মার্কেটিং)মোহাম্মদ ওবায়দুর রহমান এর সঞ্চালনায় সমাপনী পর্বে নাত পরিবেশন করেন ও মিলাদ কিয়াম পরিচালনা করেন বিখ্যাত নাত খাঁ মাওলানা মহিউদ্দিন তানভীর ও মাওলানা মোহাম্মদ আয়াজ হাসান
এছাড়াও ট্র্রাভেল জোনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।




