মাইক কেড়ে নেওয়া ও মোবাইল ছিনতাইয়ের প্রতিবাদে নির্বাচনী প্রচারণা স্থগিতের ঘোষণা
হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়িয়ে মাওলানা গিয়াস উদ্দিন আত-তাহেরী ঘোষণা দিয়েছেন, “আগে বিচার হবে, তারপর নির্বাচন।” মাধবপুর ও চুনারুঘাটে গণসংযোগ চলাকালে তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি এই আল্টিমেটাম দেন।
অভিযোগ উঠেছে একদল চাঁদাবাজ ও দুষ্কৃতকারী প্রকাশ্যে তাঁর সমর্থকদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে এবং মোবাইল ফোন ছিনতাই করেছে।
এই ধৃষ্টতার প্রতিবাদে তাহেরী বলেন সুন্নীদের জাতীয় নেতার প্রতিনিধিদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। বিচার না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনী কার্যক্রমে ফিরবেন না বলে ইঙ্গিত দিয়েছেন।
তাহেরীর সমর্থকরা দাবি করেছেন মোমবাতি প্রতীকের গণজোয়ার দেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।।

