চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি মোঃ রানা (৩৫)
গ্রেপ্তার হয়েছে।
গত ২৯ জুলাই ডবলমুরিং থানায় কর্মরত এএসআই আসলাম সরকার তাকে আটক করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে ডবলমুরিং ও পাহাড়তলী থানায় চুরি,ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।
এর আগেও তিনি বিভিন্ন সময়ে গ্রেপ্তার হলেও আদালত থেকে জামিনে মুক্তি পান।
ডবলমুরিং থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তার করা হয়। কিন্তু অনেকেই আইনি প্রক্রিয়ায় জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ।”
এদিকে পাহাড়তলী এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, রানা অতীতে একাধিকবার গ্রেপ্তার হওয়ার পর প্রতিবারই জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসেন। তাদের অভিযোগ, মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
তবে এসব অভিযোগের বিষয়ে রানা বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে চলমান মামলা গুলোর আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
(পর্ব এক)

