চট্টগ্রাম মহানগরের ডাবলমুরিং থানাধীন পাঠানটুলী রোড় নাজিরপোল এলাকার একটি বাসা থেকে দুটি মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে নাজিরপোল এলাকার বাসিন্দা শারুফের বাসা থেকে অজ্ঞাত ব্যক্তি দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি ডাবলমুরিং থানায় অবহিত করেন।
এই ঘটনায় ডাবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
সূত্র জানায় এস আই আসলাম সরকার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছে শারুফ ও ডবলমুরিং এলাকার স্থানীয় বাসিন্দারা।

