স্বার্থের জন্যে এ পৃথিবীর বুকে
মানুষে হয় নির্মম পশু,
স্বার্থের জন্যে আশিকের প্রেমে
খুন হয় নিস্পাপ মানুষ,হোক প্রতিবাদ
আপনার স্বার্থই হাসিল করিতে
মানুষেই ঝরাচ্ছে রক্ত,
ক্ষমতা লোভী স্বার্থেরই লোভে
ভন্ড শয়তান দল ভক্ত।
স্বার্থের কারণে পাপেরই অর্থে
লোকেরা খায় হাবু-ডুবু,
আপনার স্বার্থ উদ্ধার করিতে
চরিত্রও বিক্রি হয় কভু।
স্বার্থ ছাড়া নাই রে ভবে মানুষ
স্বার্থের এ রঙিন ফানুস,
নিঃস্বার্থ হয় ফেরেশতার তুল্য
জাগতিক বোকা মানুষ।
সার্থবাদী জগতে মনুষ্যত্ব নাই
মক্রমের দলে করে বাস,
সরল মানুষেরা অযোগ্যা তাই
স্বার্থেরই করো যত চাষ।




